এক কথায় এর উত্তর হল - আল্লাহ ঠিকই তাদের রিজিক দিয়েছেন ; কিন্তু অন্য মানুষেরা সেটা কেড়ে নিয়েছে।
এখানেই এই পাল্টা প্রশ্নটি চলে আসে - আল্লাহর দেওয়া রিজিক, অন্যেরা কেড়ে নেয় কিভাবে? প্রশ্নের দাবীটি ভালোভাবে বুঝতে হবে। কেড়ে নেওয়ার পদ্ধতি জানতে চাচ্ছে না। এই প্রশ্নের জিজ্ঞাসা হলো - আল্লাহ সর্বশক্তিমান। অন্য কারো সেই রিজিক কেড়ে নেবার শক্তি কিভাবে হয়?
বিষয়টা বোঝার জন্য, উপরের ছবিটি দেখুন। আইটি কার্ড ও টাকা। এই দুটি জিনিসের প্রকৃত মালিক হলো, দেশের সরকার। আর কারো এই আইডি কার্ড ও টাকা বানানোর অধিকার নেই। এমনকি দেশের কেউ এসব বানানোর চেস্টা করলে, তার জেল জরিমানা হবে।
ঠিক তেমনই, রিজিকের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো, এই রিজিক দেবার ক্ষমতা নেই।
সরকারের দেওয়া এই দুটি জিনিসের পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। আপনাকে যে আইডি কার্ড দেওয়া হয়েছে ; সেটা শুধুমাত্র আপনারই। সেটা অন্য কেউ নিতে পারে না ; নিলেও তার জন্য সেটা কোন কাজে লাগে না। এই আইডি কার্ড শুধুমাত্র আপনার জন্য। কিন্তু টাকা জিনিসটা একেবারে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। সবাই টাকা সংগ্রহ করবে। যার চেষ্টা বেশী, যার শক্তি বেশী, সে বেশী টাকা সংগ্রহ করতে পারবে।
ঠিক তেমনই - আল্লাহর দেওয়া রিজিক, এমন দুই ধরনের হয়। এক ধরনের রিজিক শুধুমাত্র আপনার জন্য। সেটা অন্য কেউ নিতে পারে না - যেমন, আপনার আয়ু, আপনার সুস্বাস্থ, আপনার সৌভাগ্য, ইত্যাদি।
فَاِذَا قُضِیَتِ الصَّلٰوۃُ فَانۡتَشِرُوۡا فِی الۡاَرۡضِ وَ ابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰهِ وَ اذۡکُرُوا اللّٰهَ کَثِیۡرًا لَّعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ
- অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার (সুরা জুমাহ - ১০)।
আরেক ধরনের রিজিক আছে, যেটা আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখে, আমাদেরকে সেই রিজিক খোঁজার নির্দেশ দিয়েছেন। যার বেশী চেস্টা, সে বেশী সংগ্রহ করতে পারে, সে বেশী রিজিক পাবে। মানুষ এই ধরনের রিজিক, কাড়াকাড়ি করতে পারে ; একজন আরেকজনেরটা কেড়ে নিতে পারে - যেমন অর্থ, সম্পদ, খাদ্যদ্রব্য ইত্যাদি।
Comments
Post a Comment