কয়েক মাস আগে থেকে, শেখ হাসিনা "হুমকি" দিয়ে রেখেছে - আমি ডিসেম্বরে ফিরছি। এমন একটা ভাব, উনি যেন নোবেল পুরস্কার নিয়ে অথবা অলিম্পিকের স্বর্ণের মেডেল নিয়ে ফিরছেন। পালিয়ে যাওয়া, একজন সাজাপ্রাপ্ত আসামী, হুমকি দেয় - আমি ডিসেম্বরে ফিরছি !!
সেই হুমকির কারনে, সাহস পেয়ে, এতকাল দমে থাকা আওয়ামী লীগের কুকুর-বেড়াল জেগে উঠেছে। এতদিন মিউ মিউ করতো ; এখন ফোঁস ফোঁস করছে। গোপালগঞ্জে শেখ মুজিবের ছবি টঙ্গিয়ে, হুমকি দেয় - এই ছবিতে হাত দিলে, তারা নাকি শাস্তি দিবে। এই সামান্য ছবি দিয়ে, শুরু করার সুযোগ পেলো। এরপর, ধীরে ধীরে এই কুকুর-বেড়ালগুলো আবারও পুরো দেশ শেখ মুজিবের মুর্তি দিয়ে ভরে দিবে। আর আপনি শুধু তাকিয়ে দেখবেন।
এমন পরিস্থিতিতে সংসদে দাঁড়িয়ে, সমাজকল্যান মন্ত্রী ঘোষণা দিয়েছেন - ১০০০ জুলাই যোদ্ধাকে বিনা খরচে মালয়েশিয়ায় কামলা (শ্রমিক) দিতে পাঠাবে। এভাবে, মাঠ একেবারে ফাঁকা করে ছাত্রলীগের জন্য যায়গা করে দিবে।
দুটি কারনে, এভাবে গুছিয়ে আনা সম্ভব হচ্ছেঃ
- ভারতের আন্তঃজাতিক রাজনীতি। একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, অন্যদিকে বিএনপি দলটির সাথে সখ্যতা শুরু করেছে। শেখ হাসিনাকে ভারতের ট্রেনিং এর ব্যাপারে সবারই জানা আছে। বিএনপিরও দুই-একজন প্রথম সারির নেতা ভারতের ট্রেনিং পেয়েছেন। সবাই মিলে, ভারতের পক্ষে কাজ করছে।
- বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে, ভারতের সহায়তায় ক্ষমতায় যাবার জন্য। আর মাঝারী সারির নেতা-কর্মীরা হাত মিলিয়েছে, শুধুমাত্র টাকার জন্য। অনেকদিন ধরে দুর্নিতি আর চাঁদাবাজি করতে পারেনি তো ; তাই টাকার লোভ সামলাতে পারেনি। আর বিএনপি সমর্থকেরা আওয়ামী লীগের হাত মিলিয়েছে, ভোট বাড়ানোর জন্য।
গোপনে হাত মিলিয়েছে বলেই, আওয়ামী লীগের এসব কার্যকলাপে, বিএনপি কোন কিছু করতে পারছে না। আর যারা (জুলাই-যোদ্ধা) কিছু করতে পারতো, তাদেরকে বাছাই করে কামলা বনিয়ে মালয়শিয়াতে পাঠিয়ে দিচ্ছে।
এখানেও আছে লোভ। জুলাই যোদ্ধাদের লোভ। বিনা খরচে, মালয়শিয়াতে গিয়ে কামলা হবার লোভে ; সবকিছু ভুলে গেছে।
কি ভুলে গেছে? ওদের আন্দোলনটা ছিলো - কোটার বিপক্ষে।
অথচ, এখন নিজেরাই জুলাই-যোদ্ধা কোটা থেকে সুবিধা নিচ্ছে। আর মাত্র ৫-১০ বছর পরে, সরকারি চাকরীর ক্ষেত্রেও মুক্তিযোদ্ধা কোটার মতন জুলাই-যোদ্ধা কোটার শুরু হবে। সেটা দেখে, আজকে নেতা, এই নাহিদ, আসিফ, সারজিস, হাসনাত, পাটয়ারী, এরা বাহবা দিবে। সরকারি অফিসের দেয়ালে ঝুলবে, ওসমান হাদির ছবি। রাস্তার মোড়ে বানানো হবে আবু সাইদের মুর্তি। যে কাজের জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছে ; ১০ বছর পরে, এরা নিজেরাই সেটা করবে।
এত দ্রুত সবকিছু ভুলে যায় বলেই, এই জাতির ভাগ্য পরিবর্তন হয় না।
যে কাজের জন্য আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার প্রয়োজন হয়েছে, সেই একই কাজ হচ্ছে, হবে। আমরা হুবহু সেই একই দিকে যাচ্ছি। পার্থক্য শুধু ভিলেন। আগে কেউ ভিলেন ছিলো ; এখন অন্য কেউ ভিলেন আছে ; ভবিষ্যতে অন্য কেউ ভিলেন হবে।
আমাদের জাতির যে কার্যকলাপ - ভিলেন আমাদের থাকবেই। এমনকি - সকল ভিলেন হত্যা করে ফেললেও - নতুন ভিলেন জন্ম হবে। এটাই আমাদের দেশের রাজনীতির সবচেয়ে বড় অভিশাপ -
আমরা এমনই একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছি, যেখানে - সকল নায়কই, একসময় ভিলেন হয়ে যায়।

Comments
Post a Comment